- প্রকাশিত: ৯ জুন ২০২৬ ০৩:১৭ পিএম
কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা এলাকার চাতরা ও সাড়াতলা বিলের মৎস্য ঘেরের মধ্যবর্তীস্থানে আশাননগরের খালে পানি নিষ্কাষনের জন্য নির্মিত কালভার্টের মুখের উপর থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলেন এসিল্যান্ড কাজী মেশকাতুল ইসলাম ।
গতকাল সোমবার বিকেলে এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়। এ খাল উচ্ছেদের মাধ্যমে শত শত লোকের কৃষিকাজ ও ব্যবহারযোগ্য পানির সংকট নিরাসন হবে বলে জানালেন অনেকে।
এলাকাবাসি জানান, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আশাননগরের খালটি কামরুল বিশ্বাস নামে স্থানীয় এক প্রভাবশালী বাঁধ দিয়ে পানি আটকে রেখেছিলেন। এতে কেরামত গাজীর ৩২৬ বিঘা মৎস্য ঘেরের রক্ষিত চারা মাছ পানির অভাবে মারা যাচ্ছে। এবং এলাকার লোকদের চাষাবাদ ও অন্যান্য কাজে পানির সংকট দেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হলে সোমবার উপজেলা প্রশাসনের লোকজনকে সঙ্গে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের উস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়। এ খালের বাঁধ অপসারণের জন্য প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি।
বাঁধ অপসারণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সুদিপ বিশ্বাস, থানার সহকারী উপপরিদর্শক লক্ষনসঙ্গীয় পুলিশ সদস্যরাসহ এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। তবে বাধ দেয়ার অভিযোগে কামরুল বিশ্বাসকে জরিমানা না করায় ক্ষোভ প্রকাশ করেন বেলকাটি গ্রামের রহমতউল্লার ছেলে শরিফুল ইসলামসহ এলাকাবাসীরা। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কামরুল বিশ্বাস এখানকার খালে বাঁধ দিয়ে নিজের কাজে ব্যবহার করছেন। বিষয়টি জানতে পেরে ইউএনও স্যারের নির্দেশে আমরা বাঁধটি অপসারণ করেছি। এতে এলাকাবাসি দারুণ ভাবে উপকৃত হবেন। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে সর্বদা অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!