- প্রকাশিত: ১২ মে ২০২৬ ০৩:৪৫ পিএম
কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন।
রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধি।
যশোরের কেশবপুর উপজেলায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং সম্মানজনক আচরণের দাবিতে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।
গতকাল সোমবার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও ওষুধ শিল্পের প্রসারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও কর্মক্ষেত্রে তারা নানাভাবে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তাই তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ফারিয়ার উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ, বিসিডিএস সদস্য মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন (এসকেএস ফার্মাসিটিক্যাল), সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (বিকন ফার্মাসিউটিক্যাল), সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল (এরিস্টোফার্মা)সহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ফারিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।
সভাপতির বক্তব্যে মোঃ রুহুল আমিন বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। নানা প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করেও তারা কাঙ্ক্ষিত সম্মান ও নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, “দেশের স্বাস্থ্যসেবার অগ্রগতিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অপরিসীম। তাই তাদের নিরাপত্তা, সম্মান ও পেশাগত অধিকার নিশ্চিত করা জরুরি।”এ সময় উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উচ্চশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। তাদের সঙ্গে যেকোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলকে আন্তরিক হতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা ও সম্মান রক্ষায় সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!