- প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ০৪:২৯ পিএম
কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর পৌরসভা ও পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকায় পরিদর্শন করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী। সোমবার (১৩ জুলাই ২০২৬) সকালে তিনি পাঁজিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনোহরনগর মোল্লাপাড়া পাথরঘাটা এলাকাসহ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকার ও সমাজের বিত্তবান সবাইকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতে এলাকায় পানি জমে থাকলেও দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘস্থায়ী দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, অপরিকল্পিত মৎস্যঘেরের বেড়িবাঁধ এবং খাল-নালায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রতিবছরই এ ধরনের জলাবদ্ধতা দেখা দেয়। তারা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন আমির মাসুদ কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!