- প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫ এএম
কেশবপুরে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ এবং প্রতিবাদে সংবাদ সম্মেলন।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
যশোরের কেশবপুরে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে পরিচ্ছন্নকর্মী নিয়োগের প্রতিবাদে ও জালিয়াতি চক্রের হোতাকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ও-ই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভরতভায়না এ.বি.জি.কে ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রহমাতুল্যাহ, বলেন আমি ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। যোগদানের পর একটি জালিয়াতি চক্র আমার স্বাক্ষর জাল করে কেয়া খাতুন নামে এক 'পরিচ্ছন্নতা কর্মী' নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। যা আমি জানি না। আজই নিয়োগের কিছু কাগজপত্র হাতে পেয়ে জানতে পারি আমার স্বাক্ষর জাল করা হয়েছে। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত 'পরিচ্ছন্নতা কর্মী' এম.পি.ও ভুক্ত হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
তিনি জালিয়াতি চক্রের মাধ্যমে ভুয়া নিয়োগ প্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী' কেয়া খাতুনকে আইনের আওতায় এনে জালিয়াতি চক্রের মূল হোতাকে গ্রেফতারের দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!