- প্রকাশিত: ১১ মে ২০২৬ ০২:১৫ পিএম
কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য
রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধি।
যশোর জেলার “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” জেলা পর্যায়ের বিভিন্ন খেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কেশবপুর উপজেলার ক্ষুদে খেলোয়াড়রা। ক্রীড়া নৈপুণ্য, মেধা ও কঠোর পরিশ্রমের সমন্বয়ে একাধিক ইভেন্টে চ্যাম্পিয়নসহ বিভিন্ন স্থান অর্জন করে উপজেলার সুনাম বয়ে এনেছে তারা।
কেশবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফুটবল (বালিকা) বিভাগে কেশবপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া ব্যাডমিন্টন বালিকা একক ও দ্বৈত বিভাগেও কেশবপুরের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা এককে দিঘী অধিকারী এবং দ্বৈত বিভাগে দিঘী অধিকারী ও স্বর্নারী সাহা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখান। দাবা (বালিকা) বিভাগে প্রথম স্থান অর্জন করেছে দিঘী অধিকারী। অ্যাথলেটিক্সে ২০০ মিটার দৌড়ে বালিকা বিভাগে প্রথম হয়েছে সানজিদা এবং দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকার করেছে মুক্তা মন্ডল।
সাঁতার প্রতিযোগিতায় চিৎ সাঁতার বালক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে মাহমুদ হাসান এবং বুক সাঁতার বালিকা বিভাগে দ্বিতীয় হয়েছে তাসনিম সুলতানা। মার্শাল আর্ট বিভাগেও কেশবপুরের খেলোয়াড়রা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। কারাতে বালিকা ৪৫ কেজি বিভাগে সাথী সেন তৃতীয় স্থান লাভ করে। তায়কোয়ানডো বালিকা +৪৫ কেজিতে মুন্নী দত্ত, বালিকা -৪৫ কেজিতে সুরাইয়া ইয়াসমিন এবং বালক +৪৫ কেজিতে মো. সোহানুর রহমান দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়া তায়কোয়ানডো বালক -৪৫ কেজি বিভাগে প্রথম স্থান অধিকার করে রাতুল দাস।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক ফেসবুক স্ট্যাটাসে সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন,
“নতুন কুঁড়ি স্পোর্টসের এ সাফল্য কেশবপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”
উপজেলার ক্রীড়াঙ্গনে এমন ধারাবাহিক সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকরা। তাদের প্রত্যাশা, যথাযথ পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে কেশবপুরের এই তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!