শিরোনামঃ

কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন।



রুস্তম ফারাজী, কেশবপুর।



যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নজরুল বর্ষ-২৬/২৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নজরুলের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার চেতনা সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?