- প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ০৭:২৪ পিএম
কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ ।
রুস্তম ফারাজী,কেশবপুর ।
যশোরের কেশবপুরে শাহিনুর রহমান (৪২) নামে এক শিক্ষকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ঘেরের টোঙ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিনুর রহমান সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে পরিচয় পাওয়া গেছে। নিহত শিক্ষকের বাড়ি গৌরিঘোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল আনুমানিক ৮ টার দিকে নিজ বাড়ির পাশের একটি মাছের ঘেরের টোং ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন কেশবপুর থানা পুলিশের একটি টিম এবং ওই টোঙ ঘর থেকে ওই শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এলাকার সকলের পরিচিত মুখ শিক্ষক শাহিনুর রহমানের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় বলে এলাকাবাসীর ধারণা। তার মৃত্যুর পিছনে কে বা কাদের হাত রয়েছে কিনা তা ভেবে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে কেশবপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!