- প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ০২:২৯ পিএম
কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুরে ১১ জন মৎস্য চাষীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় ওই মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। মৎস্যচাষীদের মাঝে উপকরণ হিসেবে এয়ারেটর, মাছের খাবার, চুন, সার ও জিওলাইট দেওয়া হয়। এ সময় তাদের মাঝে পেঁপে গাছের চারাও বিতরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!