- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ ০১:০২ পিএম
কেশবপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি।
রুস্তম ফারাজী, কেশবপুর।
মশাবাহিত রোগের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের কেশবপুর পৌরসভা এলাকায় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) কেশবপুর পৌরসভা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সামাদ বিশ্বাস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমির অধ্যাপক জাকির হোসেন।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। সংশ্লিষ্টদের মতে, জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ ক্ষেত্রে পৌরসভা কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বিভাগের আরো খবর
-
নেত্রকোনা প্রতিনিধি: সংসারের অভাব-অনটন কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন অনেক নারী। কিন্তু ইচ্ছা ও কাজের দক্ষতা থাকলেও আর্থিক সংকটের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, নারীদের আর্থিকভাবে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!