- প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ০৯:২০ পিএম
কেশবপুরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বীজ বিতরণ।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর উপজেলায় কৃষি পূনর্বাসন প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ ইংরেজি অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন এবং উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জনাব আব্দুল্লাহ আল - মামুন । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেশবপুর উপজেলা সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক , বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর আমির অধ্যাপক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেশবপুর উপজেলা সমন্বয়ক জনাব সম্রাট হোসেন প্রমুখ। এবং কৃষিভিত্তিক আমাদের এই দেশ বাংলাদেশ কৃষকের স্বপ্নের আঙ্গিকে এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কৃষি খাতকে আরো ত্বরান্বিত করতে কৃষকের এ ধরনের সাহায্য সহযোগিতা সরকারের পক্ষ থেকে কৃষি খাতকে আরো একধাপ এগিয়ে নিবে বলে উপস্থিত কৃষকদের মধ্য এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয় এবং এভাবে চাষাবাদের মাধ্যমে কৃষিতে কৃষকের স্বাবলম্বী অবশ্যম্ভাবীয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!