- প্রকাশিত: ২২ জুন ২০২৬ ০৩:০৭ পিএম
কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার ও জৈব সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল রোববার বিকেলে যশোরের কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কেশবপুর, যশোর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষ কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি এ প্রণোদনা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
কর্মসূচি শেষে মোট ৩৯৭০টি বিভিন্ন প্রজাতির চারা, বীজ এবং সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়। কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!