শিরোনামঃ

কেশবপুরে কৃষি জমিতে সেচ প্রদানে বাধা ও মারপিটের অভিযোগ।


রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধ।



কেশবপুরে কৃষি জমিতে সেচ দিতে বাধা ও মারপিটের অভিযোগ।


কেশবপুর উপজেলার বরনডালি গ্রামে বিএডিসির সেচ প্রকল্পের মাধ্যমে কৃষি জমিতে পানি দিতে বাধা দেওয়া হয়েছে। পানি নেওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।জানা গেছে, উপজেলার বরনডালি গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক বিএডিসি কর্তৃক অনুমোদিত লাইসেন্স নিয়ে সেচ পাম্পের মাধ্যমে প্রায় ৫০ বিঘা জমিতে পানি দিয়ে থাকেন।  একই গ্রামের ওদুদ বিশ্বাস দীর্ঘদিন ধরে রাজ্জাকের সেচ প্রকল্প বন্ধ করতে ষড়যন্ত্র শুরু করে।  তারই ধারাবাহিকতায়  রবিবার সেচ পাম্পের টং ঘর ভাংচুর করে ও ফলজ গাছ কেটে ফেলে। এ সময় বাধা দিলে আব্দুর রাজ্জাককে  মারপিট করে ওদুদ বিশ্বাসের নেতৃত্ব তার ছেলে মেহেদি হাসান, রুবেল হোসেন ও মামুন বিশ্বাস। আব্দুর রাজ্জাক একপর্যায়ে দৌড়ে পালিয়ে মর্জিনা বেগমের বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা তাদের বাড়ি থেকে আব্দুর রাজ্জাক ও তার মা ইছামতিকে বের করে মারপিট করে ও বসতবাড়ি ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করে। নিরুপায় হয়ে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।  গুরুতর আহত ইছামতি ও আব্দুর রাজ্জাককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী মর্জিনা বেগম, আজহারুল ইসলাম ও সলেমার বলেন, ওদুদ ও তার ছেলে মেহেদি এবং রুবেল হোসেন প্রায় সময় আব্দুর রাজ্জাককে হুমকি দিয়ে আসছে এবং রবিবারে মারপিট করেছে।  আমরা না ঠেকালে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে।  আমরা এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?