- প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ০৬:৪৪ পিএম
কেশবপুরে খাল থেকে উচ্ছেদ হল অবৈধ পাটা ।
রুস্তম ফারাজী, কেশবপুর।
কেশবপুরের বড়পীঠ খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ করা হয়েছে। গত রোববার সকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস এক অভিযান পরিচালনা করে ওই খালে দেওয়া একাধিক পাটা উচ্ছেদ করেন।কেশবপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের ঘের ব্যবসায়ী নুর ইসলাম তার মৎস্য ঘেরে পানি ঢোকানোর উদ্দেশ্য বড়পীঠ খালের বুজতলা নামক স্থানে অবৈধভাবে পাটা দিয়ে পানি আটকে রেখেছিলেন। এর ফলে কেশবপুর শহরসহ পৌর এলাকার সরফাবাদ, বাজিতপুর ও আলতাপোল মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবারের বৃষ্টির কারণে ওই এলাকার মাঠ গুলোর পাকা ধান ক্ষেতে পানি আটকে থাকে। শনিবার রাতে এলাকার কৃষকরা বিষয়টি জানালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে রোববার সকালে তিনি অভিযান পরিচালনা করে ওই খালে অবৈধভাবে দেওয়া পাটা উচ্ছেদ করেন।
উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস বলেন, অবৈধভাবে পানি প্রবাহে বাধা প্রদান করায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বড়পীঠ খাল থেকে পাটা উচ্ছেদ করা হয়েছে। এবং কেশবপুর উপজেলা মৎস্য অফিস এ ধরনের অবৈধ পাটা উচ্ছেদ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!