- প্রকাশিত: ২১ মে ২০২৬ ০৪:০৮ পিএম
কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি
রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধি।
যশোরের কেশবপুরে কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষ এর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামে ওই চুরির ঘটনাটি ঘটে। অজ্ঞাতনামা চোরেরা ঘরের সমস্ত আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে নগদ টাকা, গহনা ও মূল্যবান মালামালসহ আনুমানিক তিন লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে কবি বিশ্বজিৎ ঘোষের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। এই সুযোগে চোরেরা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেওয়াল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে চোর চক্র। ঐ সময় অজ্ঞাতনামা চোররা ঘরের ভেতরের আলমারি, ড্রয়ার ও বাক্স ভেঙে শাড়ি, কাপড়-চোপড়, কাঁসাবাসন-সহ সমস্ত জিনিসপত্র তছনছ করে মেঝেতে ফেলে রেখে গেছে। আলমারিতে থাকা কিছু নগদ অর্থ, মায়ের কানের দুল, চুড়ি ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। গত বছরের ৫ আগস্টের পর আরও একবার ঐ বাড়িতে চুরির ঘটনা ঘটে। একই বাড়িতে একের পর চুরি হওয়ায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে বারবার এমন ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের প্রতি চরম অনাস্থা ও ক্ষোভ প্রকাশ করে এবার থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি ভুক্তভোগী বিশ্বজিৎ ঘোষ।
এলাকাবাসীর অভিযোগ, শুধু বিশ্বজিৎ ঘোষ এর বাড়িতে নয়, এলাকায় প্রায়ই ছোট-বড় চুরির ঘটনা ঘটছে। একের পর এক চুরির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঐ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় এলাকায় মাদকসেবনকারী এবং চোর চক্র বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
চুরির বিষয়ে ভুক্তভোগী কবি ও নাট্যকর বিশ্বজিৎ ঘোষ এর মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন, চাকরি করার সুবাদে আমি বাহিরে থাকি। আমি ভীষণ অসুস্থ। তথ্যের বর্ণনা দেওয়ার মতো মন-মানসিকতা নেই। সংবাদ পেয়ে বাড়িতে গিয়ে কোনরকম ভাঙা জানালার গ্রিল ও দরজা লাগিয়ে চলে এসেছি। ঘরের ভিতরের সকল জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। একের পর এক বাড়িতে চুরি হওয়ায় কিছুটা আতঙ্ক বিরাজ করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, আমাদের অঞ্চলে মাদক এবং চোরের উপদ্রব অত্যন্ত বেড়ে গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে আসেন না। প্রতি সপ্তাহে চৌকিদার বা গ্রাম পুলিশের সদস্যরা থানায় হাজির হয়ে মিটিং করলেও তারা হয়তো আমার এলাকার মাদক ও চুরির ঘটনার বিষয়ে কখনোই থানা পুলিশ কে অবগত করেন না,গ্রাম পুলিশদের কাজ হলো সমাজে চুরি, ছিনতাই, মারামারি, জুয়া, মাদক, ইভটিজিংসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো। এ ব্যাপারে কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, আমি গতকালই থানায় যোগদান করেছি। চুরির বিষয়টি আমাকে কেউ অবগত করেননি। তবে ঘটনাস্থল পরিদর্শন করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ উপজেলায় বিশেষ করে মাদক ও জুয়া জিরো টলারেন্স করাসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!