- প্রকাশিত: ৬ আগস্ট ২০২৬ ০২:৪৮ পিএম
কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে র্যালি।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ ইং উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে কেশবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালিসহ হাজার হাজার মানুষ উৎসুক জনতার আওয়াজে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই অনুষ্ঠানে
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছা. রোকসানা খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের দ্রুত বিকাশমান কফি ও ক্যাফে সংস্কৃতিতে যুক্ত হলো নতুন আন্তর্জাতিক মাত্রা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এবং থাইল্যান্ডের...
-
রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধি :ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে: ইউজিসি সদস্য ড. মামুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!