কেশবপুরে ইমাম-মুয়াজ্জিন-খাদেমদের সম্মানী ভাতার তালিকায় অনিয়ম । দুই জামায়াত নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি।


রুস্তম ফারাজী, কেশবপুর।


যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানী ভাতার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন—পাঁজিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাসুদ কামাল এবং পাঁজিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মুতালেব মোল্লা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তারা এখন থেকে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না। রোববার (২৩ আগস্ট ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইদুর রহমান সাঈদ।

দলীয় সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানী ভাতার তালিকা তৈরির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর দলীয়ভাবে তা পর্যালোচনা করা হয়। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে মাসুদ কামাল ও আব্দুল মুতালেব মোল্লাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।

কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইদুর রহমান সাঈদ বলেন, “অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

তবে সম্মানী ভাতার তালিকা তৈরিতে ঠিক কী ধরনের অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী সময়ে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?