- প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬ ০৪:১৫ পিএম
কেশবপুরে হঠাৎ ককটেল বিস্ফোরণ,আহত ১ জন।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল জেলেপাড়া মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। গত শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ওই বিস্ফোরণে আহত জুয়েল সরদার (২৬) নামে এক যুবককে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত যুবক কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার খানজাহান আলী সরদারের ছেলে। জুয়েল পুলিশের নজরদারিতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কেশবপুর থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে। ওই স্থানে আরও দুটি ককটেল সদৃশ বস্তু থাকায় স্থানটি দড়ি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরক বিশেষজ্ঞ টিমের সদস্যরা এসে ওই দুটি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করবেন বলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ওই স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় জুয়েল সরদারকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে। বিস্ফোরিত ককটেলের আঘাতে জুয়েলের ডান পায়ের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। কেশবপুর থানার পুলিশসহ ডিবি পুলিশ ঘটনাস্থল, হাসপাতাল ও মধ্যকুল জেলেপাড়া এলাকা পরিদর্শন করেছেন। মধ্যকুলের ওই এলাকার বাসিন্দারা জানান, শনিবার সকালে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ককটেল সদৃশ বস্তু পড়ে রয়েছে। জুয়েল নামে ওই যুবক আহত অবস্থায় পড়ে ছিল। কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার কান্তি মন্ডল বলেন, আহত জুয়েল সরদার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। আরও ২টি ককটেল সদৃশ বস্তু ঘিরে রাখা হয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয় টিম আসার পর ওই দুটি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করা হবে। আহত জুয়েল সরদারকে পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের...
-
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনকাল ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সংবিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, মৌলিক অধিকার হরণ, বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!