- প্রকাশিত: ৪ মে ২০২৬ ০১:১২ পিএম
কেশবপুরে গাজা সেবনের অপরাধে কারাদণ্ড ।
রুস্তম ফারাজী, কেশবপুর ।
যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জন গাজা সেবনকারীকে এক মাস করে কারাদন্ড ও ২ শত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার (০৩-০৫-২৬) কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে এক ভ্রম্যমান আদালতের মাধ্যমে ঐ ৩ জন মাদক সেবনকারীর বিরুদ্ধে এই দন্ডাদেশ ও অর্থদণ্ড প্রদান করেন । এর আাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কেশবপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এই অভিযুক্ত দন্ডাদেশপ্রাপ্তরা হলেন , কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আইয়ুব বাসিয়ার ছেলে সাজু , মাগুরখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে ওমর আলী গাজী ও আলতাপোল গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে হাসান আলী। উপজেলা প্রশাসনের এ ধরনের মাদক বিরোধী অভিযান জনস্বার্থে এবং সমাজ বিনির্মাণে সর্বদা অব্যাহত থাকবে। এবং এ ধরনের অভিযান জোরদার না হলে সমাজে প্রতিনিয়ত মাদকের বিস্তার বেড়ে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে সেজন্য সর্বদা প্রশাসনের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখতে হবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!