- প্রকাশিত: ১৭ মে ২০২৬ ০৬:৪৮ পিএম
কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান
রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধি।
যশোরের কেশবপুর উপজেলার পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন কর্তৃক এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করার সময় ফুটপাত দখলমুক্ত করে ব্যবসা পরিচালনা না করার অপরাধে কেশবপুর পৌর শহরের ৬ জন ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা এবং বাকি একজন সয়াবিন তেলের অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান পরিচালনা করে এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাজী মোঃ মেশকাতুল ইসলাম এবং এই অভিযানের সময় কেশবপুর থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন । ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জানা গেছে, গত শনিবার দুপুরে কেশবপুর পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভাই ভাই পাটি ঘরের মালিক ফয়সাল কে ১'হাজার টাকা , চয়েস কসমেটিক এর মালিক ইমামুল কে ১'হাজার টাকা, ভিম স্টোর এর মালিক কানাই কে ৫'শত টাকা, অরুণ পাল কে ১'হাজার টাকা, রাজু গার্মেন্টেস এর মালিক রাজু আহমেদ কে ১'হাজার টাকা, বনিক বাসনালয়ের মালিক কে স্থানীয় সরকার ও পৌরসভা আইনে ২' হাজার টাকা জরিমানা এবং সয়াবিন তেলের মূল্যের থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে মুদি ব্যবসায়ী তপন কুমার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১'হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে সর্বদা অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!