- প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ১০:১৬ এএম
কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর উপজেলায় পবিত্র রমজান মাস শেষে পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও মানব সেবার এক অনন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্র সমূহে কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় কেন্দ্রগুলোতে অব্যাহত ছিল জরুরী সেবা কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ সময় ছুটির ভেতরেও মানবিক দিক বিবেচনা করে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরী সেবার কার্যক্রম চালু রাখে কর্তৃপক্ষ। যাতে করে
যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. গোলাম মোক্তাদিরের পরিচালনায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শারমিন শাপলা বলেন, ঈদের ছুটির ভেতর পাঁচজন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা এবং তিনজন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়। এ ছাড়া ৬০ জন সাধারণ রোগি ও ১৫ জন কিশোর-কিশোরীকে কৈশরকালীন সেবা, পাঁচজন দম্পতিকে আইইউডি, ১৫ জনকে ইনজেকশন, ২৭ জনকে খাবার বড়ি এবং ৪৮ জনকে কনডম সরবরাহ করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা থেকে যাতে কেউ কোন প্রকার বঞ্চিত না হয় সেজন্য ঈদের ছুটির ভেতরেও কর্তৃপক্ষ স্থানীয়ভাবে বিশেষ উদ্যোগে এই সেবা কার্যক্রম জনস্বার্থে এবং জনগণের স্বাস্থ্যসেবার সুরক্ষা পেতে তা প্রদান করা হয়। এবং বাংলাদেশে স্বাস্থ্য সেবা সুরক্ষার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে আরো ত্বরান্বিত করবে বলে মনে হয় এবং পাশাপাশি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ স্বাস্থ্য খাতকে আরো ত্বরান্বিত করে দেশের স্বাস্থ্যসেবার মান আন্তর্জাতিক লেভেলে পৌছাতে হবে এবং এই পথ সুনিশ্চিত করতে হবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!