- প্রকাশিত: ১১ জুন ২০২৬ ১১:০৬ পিএম
কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রুস্তম ফারাজী,কেশবপুর
যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করণীয়” শীর্ষক এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে দুর্নীতিবিরোধী মূল্যবোধে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গত বুধবার (১০ জুন ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে, কেশবপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান—মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে মোট ১২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীদের উপস্থাপনা ও যুক্তিনির্ভর বক্তব্য উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
বিচারকদের মূল্যায়নে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ৬০ দশমিক ৮৩ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৫৬ নম্বর পেয়ে রানারআপ হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!