- প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫২ পিএম
কেশবপুরে ধানক্ষেতের পাশে পাওয়া গেল মৎস্য ব্যবসায়ীর মরদেহ।
রুস্তম ফারাজী,কেশবপুর উপজেলা প্রতিনিধি
যশোরের কেশবপুরে অরুণ অধিকারী (৪৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ ধান ক্ষেতের পাশে পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে বারোটার দিকে ওই ব্যক্তি পৌরসভার সাহাপাড়া এলাকার বাসা সংলগ্ন সড়ক সংলগ্ন ধান ক্ষেতের পাশে পড়ে ছিলেন। তার মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জন্য মরদেহ উদ্ধার করে রবিবার পুলিশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছে।এলাকাবাসী জানায়, অরুণ অধিকারী শনিবার রাত সাড়ে বারোটার দিকে কেশবপুর শহরের সাহাপাড়ার বাসায় মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। বাড়ির অদূরে একটি ধান ক্ষেতের কাছে তাকে মোটরসাইকেলের নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অরুণ অধিকারী দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত এক বছর আগে তিনি দেশে ফিরে মাছের ঘেরের ব্যবসা করতেন। অরুণ অধিকারীর বড় ভাই অশোক অধিকারী বলেন, তার মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিপন রায় বলেন, মৃত অবস্থায় তাকে রাত ১টার দিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!