- প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৫ পিএম
কেশবপুরে চেতনানাশক স্প্রে করে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুরে চেতনানাশক স্প্রে করে একটি বাড়ির সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নে সাংবাদিক আজিজুর রহমান জিকোর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা সাংবাদিক আজিজুর রহমান জিকোর বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। পরে বাড়ির দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে তারা।
এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় ১২ ভরি সোনার গয়না ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় কেশবপুরের স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রাতের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে চেতনানাশক স্প্রে করে একটি বাড়ির সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!