- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ ০৬:০৭ পিএম
কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর শহরসহ উপজেলার বিভিন্ন চায়ের দোকান ও জনসমাগমস্থলে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা দিয়েছে কেশবপুর থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চায়ের দোকানগুলোতে অপ্রয়োজনীয় আড্ডা ও জনসমাগম নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, পুলিশের অভিযানে কয়েকটি কেরামবোর্ড উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন। পুলিশের পক্ষ থেকে চায়ের দোকান মালিকদের কেরামবোর্ড খেলা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনা অমান্য করে কোথাও কেরামবোর্ড খেলা চালু রাখলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। কেশবপুর থানা পুলিশের এ উদ্যোগের ফলে উপজেলার বিভিন্ন চায়ের দোকানে কেরাম খেলা ও অপ্রয়োজনীয় আড্ডা কমবে এবং জনসাধারণের চলাচল ও পরিবেশ স্বাভাবিক থাকবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!