শিরোনামঃ

কেশবপুরে বিদ্যালয়ে চোরের হানা! ১২টি ফ্যান, ১৪টি পানির কল উধাও, বাদ পড়েনি ছুটির ঘণ্টাও!


রুস্তম ফারাজী, কেশবপুর।


যশোরের কেশবপুর উপজেলার পাঁচবাঁকা বরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে ১২টি সিলিং ফ্যানসহ মূল্যবান বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দুর্বৃত্তরা কোনো একসময় বিদ্যালয়ে প্রবেশ করে ১২টি সিলিং ফ্যানসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কীভাবে দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করেছে এবং চুরির সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। চুরির খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে কেশবপুর থানা পুলিশ। এ সময় পুলিশ বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ও চুরির ঘটনাস্থল পর্যবেক্ষণ করে। এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর হক বলেন, "বিদ্যালয়ে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।" এদিকে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে ১২টি সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?