- প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ০৩:৩৯ পিএম
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর চাপ, মেঝেতেও ঠাঁই নেই; ২৪ ঘণ্টায় ১৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি, বাড়ছে আক্রান্তের সংখ্যা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বাড়ছে রোগীর চাপ। ধারণক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় দেখা দিয়েছে বেড সংকট। বাধ্য হয়ে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনরা। অন্যদিকে, অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ১৪২ জন রোগীর মধ্যে ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত। ডেঙ্গু ছাড়াও মারামারি ও বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তি, হাম, জ্বরসহ নানা রোগে আক্রান্ত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একসঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত বিপুলসংখ্যক রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের শয্যা সংকট আরও প্রকট হয়ে উঠেছে। পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনায়ও চাপ তৈরি হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে ডেঙ্গু রোগীদের আলাদা করে চিকিৎসাসেবার সুযোগ না থাকায় ভর্তি রোগীদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। এদিকে প্রতিদিন হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।এ বিষয়ে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেসবাহউদ্দিন বলেন, প্রতিদিন রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। ডাক্তার, সেবিকা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে। সিভিল সার্জন থেকে শুরু করে সকলকেই বিষয়টা অবগত করেছি। জনবলের অভাব রয়েছে। নিজ অর্থায়নে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি। এম্বুলেন্সদের জন্য নির্দিষ্ট একটি জায়গা করে দিয়েছি।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মাঝে...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলার পাঁচবাঁকা বরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে ১২টি সিলিং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!