শিরোনামঃ

গোপালগঞ্জে প্রাইভেট কার ও মোটর সাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রাইভেট কারের ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শন করেন।


রবিবার (০৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সদর উপজেলার গোবরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত সারজিল সিকদার গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।


ওসি মো: আমিনুল ইসলাম জানাম, কলেজ ছাত্র সারজিল মোটর সাইকেল চালিয়ে ঘোনাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি গোবরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখি শহর থেকে ছেড়ে আসা মোল্লারহাটগামী একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সারজিল মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সারজিলকে মৃত ঘোষনা করেন।


সারজিলের নিহত হওয়ার খবর শুনে স্থানীয় সংসদ সদস্য ডাঃ কে.এম বাবরসহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে যান এবং শোকসন্তোপ্ত পরিবারকে শান্তনা দেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?