- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬ ০৩:১৭ পিএম
কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ।
রুস্তম ফারাজী, কেশবপুর।
কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৯ আগস্ট) মহাদেবপুর আসহাবে সুফফাহ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে পেয়ারা, লেবু, আমলকি, তেঁতুল, কদমফুলসহ বিভিন্ন প্রজাতির ২০০টি চারা বিতরণ করা হয়। এছাড়া মমিনপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন সোনালী ব্যাংক সাগরদাঁড়ি শাখার ম্যানেজার মোঃ হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, “আমার বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এই বৃক্ষরোপণ ও চারা বিতরণের আয়োজন করা হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করি। গাছ পরিবেশন রক্ষার পাশাপাশি মানুষের উপকারে আসে। এসব গাছ ভবিষ্যতে মানুষের উপকারে আসবে এবং আমার বাবার জন্য সওয়াবের কারণ হবে—এটাই আমাদের প্রত্যাশা। সবাই আমার বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের স্ত্রী, তাঁর সেজ ছেলে মোঃ তবিবুর রহমান, মাওলানা মোঃ ইকবাল হোসেন, হাফেজ মোঃ কামরুল ইসলাম, হাফেজ মোঃ রায়হান হোসেন, মোঃ ছাদের আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বৃষ্টির মৌসুমে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখ কেশবপুর মহাদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ১৯ আগস্ট ২০২৩ সালে মৃত্যুবরণ করেন।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ ও চারা...
-
মাসুদ রেজা ফয়সাল:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনায় নানা আয়োজনে কর্মসূচি পালন করেছে...
-
দলগত কাজ ও বাস্তবমুখী ডিজিটাল দক্ষতা অর্জনের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতা বুটক্যাম্প’। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টায় বরিশাল বিডিএস...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং কালিকাপুর ওয়ার্ডে ক্যান্সারে আক্রান্ত পরিবারের কর্তা ঢাকায় চিকিৎসাধীন থাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!