শিরোনামঃ

কেশবপুরে  বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি।


রুস্তম ফারাজী, কেশবপুর



যশোরের কেশবপুরের বায়সা শ্রীরামপুর শ্রী শ্রী মহাশ্মশান  কালী মন্দির ও শিব মন্দিরের গ্রিলের তালা কেটে এক দুঃসাহিত চুরির ঘটনা ঘটেছে । এ ঘটনায় স্বর্ণলঙ্কার সহ পূজা জিনিসপত্র প্রণামীবক্স সোমবার দিবাগত রাতে  চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। কেশবপুর থানার অভিযোগ সূত্রে জানা গেছে  উপজেলার মজুদপুর ইউনিয়নের বাইসা শ্রীরামপুর শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দির ও শিব মন্দিরে গত  ১৭আগস্ট সোমবার দিনের বেলায় আমাদের মন্দিরের শিব ঠাকুরের মাথায় জল ঢালার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে এবং মন্দির কমিটির অন্য সদস্যরা এবং ভক্ত বৃন্দ যার যার মত বাড়িতে চলে যাই।এই সুযোগে সোমবার দিবাগত রাতে কালি মন্দির ও শিব মন্দিরের দরজার তালা ও গ্রিল কেটে মন্দিরের ভিতরে প্রবেশ  করে স্টোর রুমের ১০টি সোনার টিপ, ১০টি বড় কাসার থালা, ০৬টি ছোট কাসার থালা, ০৪টি কাসার ঘন্টা, ০২টি পিতলের গামলা,০২টি কাসার গামলা,০৩ জোড়া পুঁজার কুশা-কুশি,টাকাসহ  ০২টি দানবাক্স থেকে টাকা সহ সর্বমোট আনুমানিক ১লক্ষ টাকা মালামাল চুরি হয়েছে।  এঘটনায় শ্রীরামপুর মহাশ্মশান কালী মন্দির ও শিব মন্দির কমিটির সভাপতি  মানিক প্রসাদ দত্ত ১৮ আগস্ট দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুরোহিত সঞ্চয় চক্রবর্তী বলেন আজ সকাল বেলায় এসে দেখছি মন্দিরে গ্রীল কেটে ও গেটের তালা কেটে পূর্জার প্রয়োজনীয় সব মালামাল ও দানবাক্স থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। 

 এ বিষয়ে থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম বলেন সকালে আমার কাছে ফোন দিয়ে বলেন  শ্রীরামপুর মহাশ্মশান কালী মন্দির ও শিব মন্দিরের চুরি হয়েছে। তাৎক্ষণিক মোবাইল কোটের দায়িত্বে থাকা এস আই আসমত কে বলি ঘটনাস্থল পরিদর্শন করার জন্য। আমাদের একটি প্রতিনিধি দল ঘটনা স্থান পরিদর্শন করেন। দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?