- প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪২ পিএম
কেশবপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। সাম্প্রতিক সময়ে হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কয়েকজন ডেঙ্গু রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে তারা জ্বর, শরীর ব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর মধ্যে ডেঙ্গু পরীক্ষায় বেশ কয়েকজনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। ফলে হাসপাতালে ডেঙ্গু রোগীদের চাপও বাড়ছে। এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মশার উপদ্রব কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। নিয়মিত জমে থাকা পানি অপসারণ, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা। চিকিৎসকদের মতে, জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, দুর্বলতা বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এই বিভাগের আরো খবর
-
সংবাদ ডেস্ক : দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর তীব্র স্রোতে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!