- প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬ ০৫:৪৪ পিএম
কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ।
রুস্তম ফারাজী, কেশবপুর।
২৭ বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমিকদের সঙ্গে নিয়ে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী ও জনপ্রিয় চেয়ারম্যান এস এম মনজুর রহমান।
গতকাল শনিবার স্থানীয় স্বেচ্ছাশ্রমিকদের উদ্যোগে বিলের বিভিন্ন অংশে জমে থাকা কচুরিপানা অপসারণ করা হয়। এ সময় জনপ্রতিনিধিরা স্বেচ্ছাশ্রমিকদের সঙ্গে সরাসরি কাজে অংশ নিয়ে জলাবদ্ধতা নিরসনে সহযোগিতা করেন।
এলাকাবাসী জানান, বিপুল পরিমাণ কচুরিপানা জমে থাকায় বিলের পানি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্থানীয় মানুষের দুর্ভোগ বাড়ছিল। কচুরিপানা অপসারণের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা।
স্বেচ্ছাশ্রমিকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যাপক মোক্তার আলী ও এস এম মনজুর রহমান বলেন, এলাকার মানুষের স্বার্থে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে জনপ্রতিনিধিদের সরাসরি স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণে উৎসাহিত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের সঙ্গে নিয়ে বিলের কচুরিপানা অপসারণের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের দ্বিতল কমপ্লেক্স ভবনটি ২০০৬ সালে প্রায় ৫০ লাখ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।২৭ বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমিকদের সঙ্গে নিয়ে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!