- প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬ পিএম
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে যোগদান করলেন ৮ জন মেডিকেল অফিসার।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
দীর্ঘদিনের ডাক্তার সংকট কাটিয়ে উত্তরণের পথে এগোচ্ছে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ৮ জন মেডিকেল অফিসার যোগদান করেছেন।
উপজেলার একমাত্র সরকারি এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চিকিৎসক স্বল্পতার কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হতো। বহির্বিভাগ ও অন্তর্বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেবার মান ব্যাহত হচ্ছিল। এরই প্রেক্ষিতে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় কেশবপুর প্রেসক্লাব ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা লেখালেখি করেন। অবশেষে নতুন করে একসঙ্গে ৮ জন মেডিকেল অফিসারের যোগদানে সেই সংকট অনেকটাই লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যোগদানকারী চিকিৎসকরা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। ফলে জরুরি বিভাগসহ নিয়মিত চিকিৎসা কার্যক্রমে গতি আসবে এবং রোগীরা আরও দ্রুত ও মানসম্মত সেবা পাবেন।উপজেলাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা করছেন, এখন থেকে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!