- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ০৪:৪৩ পিএম
কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
যশোরের কেশবপুর শহরের হাবিবগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরিয়ান নামে আট মাসের শিশুকে রাশিয়া থেকে ডাক্তার কামরুল ইসলাম যুক্ত হন অনলাইনে তারই হাসপাতালের নার্স মারিয়া ইয়াসমিনের সাথে। সে মোতাবেক ডাক্তারের পরামর্শে নার্স শিশুটিকে চিকিৎসা দেয়ার সময় তার মৃত্যু হয়।এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষিপ্ত হলে হাসপাতালের রিসিপশন শাখার কয়েকজন তাদের সাথে মারমুখী আচরণ করলে সাধারণ জনতা এগিয়ে আসে এবং ভাংচুর চালায়। খবর পেয়ে থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শিশু আরিয়ানের নানি উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের খায়রুল মোল্লার স্ত্রী নাজমা বেগম জানান, বুধবার দুপুরে শিশু টি অসুস্থ হয়ে পড়লে তাকে এখানে আনা হয় তখন নার্সরা ডাক্তার বিদেশে এ কথা না বলে ওই ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
তিনি অভিযোগ করে বলেন নার্স যদি বলত ডাক্তার নেই তাহলে আমরা অন্য হাসপাতাল বা ক্লিনিকে যেতে পারতাম। শিশু টির নানা খায়রুল মোল্লা জানান, তার মেয়ে রাবেয়া ও জামাই ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, শিশুটি তাদের কাছে দেড়মাস বয়স থেকে কাজের জন্য রেখে যায়।
কেশবপুর থানার এস আই মকলেছুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে, পরিস্থিতি শান্ত আছে। শিশুটির বাবা মা রওনা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!