কেশবপুর সদর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের জনসভা অনুষ্ঠিত।



রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।



কেশবপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদের নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার বিকালে দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউদ্দৌলা নিজাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম অটল, উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আবু নইম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, ছাত্রনেতা অহেদুর রহমান অন্তু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম হাফিজুর রহমান, কেশবপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব সাইফুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, সিদ্দিকুর রহমান, কেশবপুর সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান, বিএনপি নেতা সোহরাব হোসেন প্রমুখ। জনসভায় কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?