- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬ ১২:৫৪ পিএম
কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন ২৬ সেপ্টেম্বর: নেতৃত্বের মসনদে কে? প্রার্থী-সমর্থকদের ঘিরে নানা জল্পনা-কল্পনা।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনা। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের নির্বাচন। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। কে কোন পদে লড়বেন, কার সঙ্গে কার সমঝোতা হচ্ছে কিংবা শেষ পর্যন্ত কোন প্যানেল শক্ত অবস্থান তৈরি করতে পারে—এসব নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
গত ২২ আগস্ট কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সদস্যরা অংশ নেন। সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সরব হয়ে উঠছে প্রেসক্লাবপাড়া। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে সদস্যদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। পাশাপাশি প্রার্থী-সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা। তবে এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ না হওয়ায় নির্বাচনের মাঠে শেষ মুহূর্তে কী ধরনের সমীকরণ তৈরি হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন সদস্যরা। কেশবপুর প্রেসক্লাবের নেতৃত্বের ইতিহাসেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের নজির রয়েছে। সর্বশেষ ২০২৪ সালের দ্বিবার্ষিক নির্বাচনে আশরাফ উজ জামান খান সভাপতি এবং আব্দুল্লাহ আল ফুয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই নির্বাচনে ৪৯ জন ভোটারের মধ্যে ৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এর আগে ২০২২ সালের নির্বাচনেও দুটি প্যানেলকে ঘিরে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। সে সময় সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান ও আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্তী ও ওয়াজেদ খান ডবলুসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবারও সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়েই মূল আগ্রহ সদস্যদের মধ্যে। বিশেষ করে সভাপতি পদে নেতৃত্বের লড়াই কোন দিকে মোড় নেয় এবং সাধারণ সম্পাদক পদে কারা মুখোমুখি হন—তা নিয়ে চলছে আলোচনা।
সাংবাদিক মহলে অনেকে মনে করছেন, এবারের নির্বাচনে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, সদস্যদের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ নেতৃত্বের পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষ পর্যন্ত কার পক্ষে ভোটের সমীকরণ দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।
২৬ সেপ্টেম্বরের ভোটে কেশবপুর প্রেসক্লাবের নেতৃত্বের মসনদে কে বসবেন—সেই উত্তর মিলবে ভোটের ফল ঘোষণার পর। তবে তার আগেই প্রার্থী ও সমর্থকদের তৎপরতায় নির্বাচনী মাঠ যে জমে উঠছে, তা স্পষ্ট।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!