- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬ পিএম
কেশবপুর পাবলিক ময়দানে জামায়াত সমর্থিত ১১ দলের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
চাঁদাবাজ মুক্ত কেশবপুর গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করবেন। রোববার বিকেলে কেশবপুর শহরের পাবলিক ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রিজাউল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, উলামা বিভাগের সেক্রেটারি ও উপজেলা জামাতের সাবেক আমীর মাওলানা আব্দুস সামাদ, কেশবপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমান, উপজেলা খেলাফত মজলিসের নেতা শফিউল্লাহ, এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, যশোর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক স¤পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুরে জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনের ছেলে জাহিদ হাসান, জুলাই আন্দোলনে শহীদ তৌহিদুর রহমানের বাবা আব্দুল জব্বার মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তবিবুর রহমান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!