শিরোনামঃ

কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক




কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী, পরিস্থিতি স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী। এদিকে, জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। ২২ জুন থেকে আগামী ৩০ জুন পযর্ন্ত জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে।


জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অন্যান্য সংস্থাকে সহযোগিতা করতে এক সপ্তাহের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ সেনা মোতায়নের সিদ্ধান্ত হয়েছে।


সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনী গোপালগঞ্জে এসে পৌঁছায়। তবে এই সেনাবাহিনী দলে কত প্লাটুন বা কতজন সেনাসদস্য রয়েছেন তা নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন।


এদিকে, জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে টহল জোড়দার করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃংখলারক্ষাকারী বাহিনীও কাজ করছে।


কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে এখন কোন প্রভাব পরেনি। আশংকামুক্ত থাকায় জেলার জীবনযাত্রা ছিল পুরোপুরি স্বাভাবিক। সাধারন মানুষ আতংক ছাড়াই বাইরে বের হয়েছেন। যানচলাচলও ছিল স্বাভাবিক। 


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত সোমবার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর লেখা এক চিঠিতে ছয় জেলায় সেনা মোতায়নের অনুরোধ জানান। সেখানে বলা হয়েছে, "কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।


গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ জানিয়েছে, জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামীকাল ২৩ জুনও জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তিনি আশা প্রকাম করেন।


তিনি আরো বলেন, এ জেলার মানুষ শান্তিপ্রিয় তাই আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হবার কোন আশংকা নেই। তারপরেও জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে জেলায় পৌঁছেছে সেনাবাহিনী। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?