- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ১০:৫৯ পিএম
কাউনিয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী অপহরণ: চারজনের বিরুদ্ধে মামলা, পুলিশি অভিযানে উদ্ধার
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশালের কাউনিয়া এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের অভিযোগে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা নুপুর বেগম। গত ২৭ নভেম্বর রাত ৯টার দিকে বিসিসি’র ২ নম্বর ওয়ার্ডের বিসিক রোডে এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, নগরীর মথুরানাথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুফিয়া আক্তার (১২)–কে হঠাৎ ধরে মাহিন্দ্রা গাড়িতে তুলে নিয়ে যায় একদল যুবক। ঘটনাস্থল থেকে দ্রুত এলাকা ত্যাগ করে অপহরণকারীরা।
মামলার আসামিরা হলেন—রিয়াদ (১৮), সুমন ওরফে পিচ্চি সুমন (৫০), হেলাল (৫০) এবং আলমগীর (৫০)।
নুপুর বেগম জানান, রিয়াদ দীর্ঘদিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়া–আসার পথে উত্যক্ত করে আসছিল। পরিবারগতভাবে একাধিকবার নিষেধ করা হলেও রিয়াদের আচরণ বন্ধ হয়নি। পরবর্তীতে পরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে সুফিয়াকে অপহরণ করে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি থানায় মামলা দায়ের করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!