- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬ ০৫:৪৭ পিএম
কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)
গতকাল শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে খুলনার বয়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত খাজা নেওয়াজ কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
ওসি মো: মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বয়রা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে ওই স্থান থেকে সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ চেক ডিজঅনারের মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুর নগরীর পূর্ব শালবন এলাকা থেকে পলিটেকনিকের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার (১৬ আগষ্ট) দুপুরে...
-
আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছোট দোনারে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া...
-
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধিঃ "রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!