শিরোনামঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাঠে সেনাবাহিনী, গ্রেফতার-৬



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে জেলার পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মিছিল ও কেক কেটেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। ইতিমধ্যে ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোন ধরনের নাশকতা ঘটানোর চেষ্ঠা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন, জেলা প্রশাসক। 


আজ মঙ্গলবার (২৩ জুন) জেলা শহর ঘুরে দেখা ও জানাগেছে, আজ মঙ্গলবার ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর রেশ ধরে জেলা জুড়ে নাশকতা ঘটনা পারে এমন আশংকায় গোপালগঞ্জে মোতায়েন করা হয় সেনাবাহিনী। সোমবার রাতে দুইজন অফিসার'সহ ১৭১ জন সেনা সদস্য গোপালগঞ্জে পৌঁছায়। তবে সকাল থেকে সেনাবাহিনীকে মাঠে দেখা না গেলেও দুপুরের পর জেলা জুড়ে সেনাবাহিনীর টলহ দেখা যায়। আইনশৃংখলা পরিস্থিতি স্বভাবিক রাখতে জেলা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঢাকা-খুলনা মহাসড়কে ছিল আইনশৃংখলা বাহিনীর টহল। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে করা হয়েছে তল্লাশী।


তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও দুপুরে গোপালগঞ্জ শহরের পার্শ্ববর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী মিছিল বের করেন| মিছিলটি গ্রামিন সড়ক প্রদক্ষিণ করে পরে তারা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন| আর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।


এদিকে, পরিস্থিতি মোবাবেলায় রাতভর বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে নিষিদ্ধ কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব মুন্সিসহ কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।


অপরদিকে, নানা আশংকা থাকলে জেলার পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। সকাল থেকেই জেলার রাস্তা-ঘাট, হাট বাজারে ছিল সাধারন মানুষের উপস্থিত। চলেছে স্বাভাবিক কায়্যক্রম। স্কুল কলেজে শিক্ষার্থীদের যাতায়াত ছিল স্বাভাবিক। শহরের সড়কগুলোতে অন্যান্য দিনের মত যানচলাচল ছিল স্বাভাবিক।


রিক্সা চালক হোমায়েত উদ্দিন বলেন, প্রকিদিনের মত আমরা সকাল থেকে রিক্সা নিয়ে কাজে বের হয়েছি। কোথাও কোন সমস্যা হয়নি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী থাকায় আমরা স্বস্তিতে ছিলাম।


অপর পখচারী সাইফুল শেখ বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে একটি ভয়ের মধ্য থাকলেও কোন ধরনের কোন গঠনা ঘটেনি। আমার জীবনযাত্রা একেবারেই স্বভাবিক।


গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। কোন ধরনের মিছিল মিটিং ও নাশকতার সৃষ্টি করার চেষ্টা করা হলে তা সাথে সাথেই কঠোর হস্তে দমন করা। এখন পযর্ন্ত জেলায় কোন ধরনের অপ্রীকর ঘটনা ঘটেনি। জেলাজুড়ে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করেয়েছে।


গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, জেলার পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা তাদের মত পরে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। এখন পযর্ন্ত জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনভর টহল কার্যক্রম পরিচালনা করছেন। তবে জেলা জুড়ে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার ঘটানোর চেষ্ঠা করা হলে তা কঠোর হস্তে দমন কর হবে বলে জানান, জেলা প্রশাসক। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?