- প্রকাশিত: ৭ আগস্ট ২০২৫ ০৬:২৩ পিএম
জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডাঃ মসলেহ উদ্দিন ফরিদ
আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা-চৌগাছার ২২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন ডা: মোসলেহ উদ্দিন ফরিদ।
৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা পৌরসভার বিএম হাই স্কুলে তিনি এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রোগীদের দীর্ঘ লাইন, বিএম হাইস্কুল মাঠে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেন সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার এবং সেবা করা আমাদের দায়িত্ব। সেবা প্রদানের ক্ষেত্রে কোন ভেদাভেদ নাই। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন। ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
স্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ড রোগের চিকিৎসা প্রদান করা হয়। চক্ষু রোগীদের ফ্রি চশমা দেয়া হয়। এছাড়া রোগীদের ওষুধও প্রদান করা হয়। ঝিকরগাছা পৌরসভা এবং আশ-পাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় আড়াই হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন। এখান থেকে ফ্রি সেবা পেয়ে সুখানুভ‚তি প্রকাশ করেন তারা।
মেডিকেল ক্যাম্পে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে লম্বা লাইন দিয়ে তাদের অপেক্ষা করতে দেখা যায়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
ঝিকরগাছা বাজারের রোগী জেসমিন বলেন, বেশ কয়েক বছর থেকে আমার চোখের সমস্যা। এখানে মেডিকেল ক্যাম্প হবে, চোখের ডাক্তার আসবেন জেনে আমি চোখ দেখাতে আসছি। নিতাই চন্দ্র পাল এসেছিলেন ঝিকরগাছার কাটাখাল পালপাড়া থেকে। তিনি বলেন, নানা রকম শারীরিক অসুবিধায় ভুগছি। বেশি সমস্যা চোখে। তাই আমি মেডিকেল ক্যাম্পে চোখ দেখাতে এসেছি।বাড়ির কাছে এই ধরনের আয়োজনে খুশি তিনি। এভাবে বিভিন্ন জায়গায় নিয়মিত মেডিকেল ক্যাম্প করার দাবি তার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টু।
বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কপোতাক্ষ পাঠাগারের পরিচালক অধ্যাপক হারুন অর রশিদসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি মো: আবিদুর রহমান।
মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা-চৌগাছা উপজেলা দুটির প্রত্যন্ত এলাকার অসহায় দরিদ্র মানুষ ফ্রি সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো: রবিউল হক।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বোরহানউদ্দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের জীবন...
-
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ...
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!