- প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৬ পিএম
জনদুর্ভোগ কমাতে মাঠে নেমে পায়ে হেঁটে জনগণের পাশে উপজেলা প্রশাসনের কর্মকর্তা।
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)
আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও জনগণের সমস্যা নিবিড়ভাবে জানার উদ্দেশ্যে আজ পায়ে হেঁটে মাঠপর্যায়ে পরিদর্শনে নেমে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিখন বনিক মহোদয়।
সকালে তিনি রাজিহার ইউনিয়ন, বাগধা ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট এবং চলমান প্রকল্পগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া মাদ্রাসার ক্ষতিগ্রস্ত ভবন ও ছাউনি দেখে প্রয়োজনীয় টিন বরাদ্দ, ব্রিজ নির্মাণের প্রক্রিয়া
ও নগদ অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান চেঙ্গুটিয়া ঈদগাহ মাঠের জীর্ণ অবস্থা দেখে দ্রুত মেরামত ও সংস্কারের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। চেঙ্গুটিয়া গ্রামের কয়েক শতাধিক মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত প্রধান ব্রিজটির জরাজীর্ণ অবস্থা পরিদর্শন করে জানান, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে নতুন ব্রিজ নির্মাণের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।
এ ছাড়া তিনি বাগধা ইউনিয়নের আশ্কর বিলের সমাইরপাড় এলাকায় কৃষকদের ফসল পরিবহনে দীর্ঘদিনের ভোগান্তির কথা শুনে তাৎক্ষণিকভাবে ১০০০ ফুট ইটের রাস্তা এবং ৩০০০ ফুট নতুন মাটির রাস্তা নির্মাণের আশ্বাস দেন। এতে স্থানীয় কৃষকরা ব্যাপক স্বস্তি প্রকাশ করেন।
এই উন্নয়ন উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ বখতিয়ার বলেন—
“আমরা বিল অঞ্চলের মানুষ ৫০ বছর ধরে একটি রাস্তা ও ব্রিজের অভাবে কষ্টে ছিলাম। রাস্তা ও ব্রিজ না থাকায় ফসল আনা–নেওয়া ছিল অত্যন্ত দুরূহ। আজ উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক ও পিআইও অয়ন শাহার প্রচেষ্টায় আমাদের এই রাস্তা ও ব্রিজ নির্মাণ হতে যাচ্ছে। এতে আর কোনো দুর্ভোগ পোহাতে হবে না। আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
সরেজমিনে এ সময় ইউএনও মহোদয় মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয়দের মতে, তাঁর এই উদ্যোগ এলাকার উন্নয়নকে আরও গতিশীল করবে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়াবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!