- প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ০৬:৪৬ পিএম
জিয়ানগরে পিএলসি পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পইনের শুভউদ্বোধন
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে পিএলসি পূবালী ব্যাংক-এর উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সদর ইন্দুরকানী বাজারে এ সেবা ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিরোজপুরের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক জাকারিয়া হোসেন এবং উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ক্যাশলেস ক্যাম্পেইন বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ও আধুনিক ব্যবস্থা। এর মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও সময় সাশ্রয় নিশ্চিত করা সম্ভব। এছাড়া ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ক্যাশলেস সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইন্দুরকানী উপশাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম।
ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতন করা হবে বলে জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!