- প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩৭ পিএম
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ইন্দুরকানীতে আলোচনা সভা ও দোয়া
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্দুরকানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ইন্দুরকানী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হুমায়ন কবির, সাবেক সদস্য সচিব জুয়েল রানা, ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মৎস্যদলের সাধারণ সম্পাদক মোঃ মামুন কাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি আজও দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য প্রাসঙ্গিক।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের ছেলে আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!