- প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ০৫:৪৮ পিএম
জিয়ানগরের এক ট্রলারে ধরা পড়লো ৫০টি লাক্ষা মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায়
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর প্রতিনিধি:
পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়েছে ৫০টি লাক্ষা মাছ। এসব মাছ বাজারে ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই মাছ ১০ লাখ টাকায় এক পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। এরপর মাছগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়।
স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, সম্প্রতি জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের ইউপি সদস্য দুলাল ফকিরের একটি ফিসিং ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেলে ৫০টি লাক্ষা মাছ পান।
প্রতিটি লাক্ষা মাছ ১০-২২ কেজি ওজনের। মূল্যবান লাক্ষা মাছ পাওয়ার পর জেলেরা সাগর থেকে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে এক মাছ ব্যবসায়ী সোমবার ১০ লাখ টাকায় মাছগুলো কিনে নেন। পরে তা চট্টগ্রামে পাঠানো হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!