শিরোনামঃ

ঝিকরগাছায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত



আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াত ইসলামী, শংকরপুর ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত, শংকরপুর ফেরিঘাটে, আজ বিকাল ৩.৩০ মিনিটে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে ইউনিয়ন আমির মাওলানা আবুল বাশার ভাই এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ ফয়জুর রহমানের উপস্থাপনায়, 


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা জামায়াতের সংগ্রামী আমির মাওলানা আব্দুল আলীম ভাই, থানা সেক্রেটারি জনাব নজরুল ইসলাম খান, থানা কর্ম পরিষদ ও শুরা সদস্য অধ্যাপক মিজানুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম ও অত্র ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব নিসার উদ্দিন, উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের আরো অন্যান্য নেতৃবৃন্দ, 


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আলীম ভাই বলেন ইসলামপন্থীদের জন্য আল্লাহ রাব্বুল আলামীন ২৪ এর অভ্যুত্থানের মাধ্যমে এবার যে অফুরন্ত সুযোগ দিয়েছেন, সে সুযোগ কাজে লাগাতে হবে জ্ঞান আর যোগ্যতা অর্জনের মাধ্যমে। 

 

তিনি সুরা তাওবার ৩৮ থেকে ৪১ নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে কর্মী দের সকল অবস্থায়, সকল প্রতিকূলতা কে মাড়িয়ে, জান-মাল বাজি রেখে, সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান, 


তিনি আমীরে জামায়াতের কথার উদ্ধৃতি দিয়ে বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় আরো বেশি  ত্যাগ ও কোরবানির জন্য, সর্বস্তরের কর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে, 

প্রধান অতিথি তার বক্তব্যে আরো  উল্লেখ করেন, ধরেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলো কিন্তু সে আন্দোলনে আমার কোন ভূমিকা নেই তাহলে কি নাজাত পাওয়া যাবে?  আর যদি ইসলামী আন্দোলন সফল হয় নাই কিন্তু আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছি, তাহলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন নেয়ামতে ভরা জান্নাত দান করবেন। 


কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন এবং রাষ্ট্র পরিচালনার সামগ্রিক জ্ঞান অর্জন করার জন্য কর্মীদেরকে আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন,

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?