- প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ১১:২১ এএম
জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদদের স্মরণে যশোরে দোয়া মাহফিল
আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) যশোর জেলা জামায়াতের অফিস কনফারেন্স রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন। তাঁদের এই রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না। আমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল এদেশের ছাত্র জনতা। সেজন্যই তাদের রক্ত বৃথা যেতে না পারে সেইজন্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই একসাথে কাজ করে যেতে হবে ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি নুর-ই-আলা নুর মামুন, জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, যশোর শহর শাখার আমীর অধ্যাপক শামসুজ্জামান, পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন ও ইসলামী ছাত্রশিবিরের পশ্চিম জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের অধিকার আদায়ের পথ সুগম করেছে। তাদের আত্মত্যাগের মূল্য আমরা রাজপথে ও সমাজে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে কথা বলে, কাজ করে পরিশোধ করব।
পরিশেষে, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!