- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬ ০৬:২৬ পিএম
জীবনের গল্প বাকি আছে অল্প: ফেসবুকে পোষ্ট দেওয়া সেই বিএনপি নেতা মারা গেছেন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ মৃত্যুর আগেই হয়তো বুঝেছিলেন এ পৃথিবী আর তার বসবাসের জায়গা নয়; তাইতো গত ৪ আগষ্ট ফেসবুক একাউন্ট থেকে পোষ্ট দিয়েছিলেন “জীবনের গল্প বাকি আছে অল্প”। ফেসবুকে পোষ্ট দেওয়ার দুই সপ্তাহের মধ্যে জীবন প্রদীপ নিভে গেছে পোস্টদাতা বিএনপি নেতার। মারা যাওয়া বিএনপি নেতার নাম এস.এম জাকির হোসেন (৫১)। তিনি বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক ছিলেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু জানান, দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন গৌরনদী পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাকির হোসেন। পরিবার, দল এবং তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়।
সোমবার (১৭ আগষ্ট) নিজবাড়িতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ আছর উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!