- প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ১০:০৫ পিএম
জাটকা বিরোধী অভিযানে ১১ জনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের হিজলায় জাটকা বিক্রি ও ধরার অপরাধে
পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার উপজেলার কাউরিয়া বাজার থেকে ৫ জাটকা বিক্রেতাকে আটকের পর ভ্রাম্যমান আদালত চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।
জরিমানা দেওয়া জাটকা বিক্রেতারা হলেন-মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা মো. হাবীব, আন্ধামানিক এলাকার মো. শাহে আলম, হিজলার শ্রীপুর এলাকার মো. মনির হোসেন বেপারী, একই এলাকার শাহে আলম দেওয়ান ও আলীগঞ্জের মো. রিপন।
অপরদিকে সোমবার নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার সময় নদী থেকে ৬ জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন-জাটকা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১১ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করার পাশাপাশি প্রাথমিক ভাবে সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!