- প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ০২:৩৯ পিএম
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের
হাকিকুল ইসলাম খোকন,
গত মঙ্গলবার,৭ এপ্রিল: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।খবর আইবিএননিউজ ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে, আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে তার নিজ বাসা থেকে আটক করে।
তবে এখন পর্যন্ত কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ড. শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একজন স্বনামধন্য আইনজ্ঞ, প্রাজ্ঞ শিক্ষাবিদ এবং বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে অত্যন্ত মর্যাদা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসনের নামে যদি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গায়েবী মামলায় এভাবে গ্রেফতার করা দেশের আইন-শৃঙ্খলা, বিচার ব্যবস্থা নিয়ে জনমনে আস্থার সংকট ও অবিশ্বাস সৃষ্টি করছে। তিনি রাস্ট্রের একজন উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব। তাঁকেসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ।
শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ,আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গসংগঠন সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,মানবাধিকার,সাংবাদিক,কবি, সাহিত্যিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ এর মাঝে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড.প্রদিপ কর ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুলধারার রাজনৈতিক এমএ সালাম,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর মাঝে হাজী শফিকুল আলম.ড.মহসিন আলী,সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন,রমেশ নাথ,ড.বামন দাস বসু,সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন,মহি উদ্দীন দেওয়ান,আবদুর রহীম বাদশা,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর,আওয়ামী লীগ নেতা ও অথর রাজু আহমেদ মোবারক,সাংবাদিকত আলমগীর ভূঁইয়া,সাংবাদিক হেলাল মাহমুদ,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল,সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান,সহ সভাপতি প্রকৌশলী মিজানুল হাসান,টি.মোল্লা,দেলওয়ার হোসেন মোল্লা,শহিদুল ইসলাম,শাখাওয়াৎ বিশ্বাস,নুরুজ্জামান সরকার,আওয়ামী লীগ নেতা জেসমিন আক্তার কহিনুর,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,চেয়ারম্যান ইকবাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ আচার্য্য,সাংবাদিক আরিফুর রহমান আরিফ,সাংবাদিক সুহাস বড়ুয়া হাসু,ওসমান গনি,বিশ্বজিৎ সাহা,প্রকৌশলী আজিজুল ইসলাম ,ফিরোজ আহমেদ কল্লোল,রফিকুর রহমান রফিক,দুলাল বিল্লাহ,শেখ আতিকুল ইসলাম,খন্দকার জাহেদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার প্রমুখ সহ ১০১ জন বিশিষ্ট গুনিজন ।
এই বিভাগের আরো খবর
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে-১০ পিচ ইয়াবা সহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,গোবিন্দ চন্দ্র দাস...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পের শুভ উদ্বোধন করেন...
-
স্টাফ রিপোর্টারবরিশালের খোকন "ল" একাডেমি থেকে ২০২৬ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকা ভুক্ত হওয়া নবীন আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!